প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই লাকসামে চলাচল করছে অবৈধ ট্রাক্টর
সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই কুমিল্লার লাকসামের বিভিন্ন গ্রামীণ সড়কে চলাচল করছে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর৷
কৃষিকাজের জন্য আমদানিকৃত ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা পরিবহন হয়ে গ্রামীণ জনপদে সর্বনাশ ঘটাতে শুরু করেছে। বিরামহীন চলাচলে শব্দ দুষণ, রাস্তায় চলাচলকারী জনসাধারণ, গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। কৃষি উন্নয়নের জন্য এসব ট্রাক্টর আমদানি করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ইট, বালু, মাটি, ফার্নিচার, ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। রাস্তায় এরা উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে বেহাল অবস্থায় চলাচল করছে। বিশেষ করে ইটভাটার মালিকদের রয়েছে অবৈধ এই যানের সংখ্যা অনেক বেশী ৷
এই অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচল গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙে চুরমাড় হয়ে যাচ্ছে। কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ এবং পুকুর-দীঘিনালা ভরাট চলছে। ট্রাক্টরের অত্যাচারের মুখে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রোড পারমিশন বিহীন ট্রাক্টর ও সনদ বিহীন ড্রাইভারদের কারণে রাস্তা-ঘাটে চলাচলকারী মানুষ সার্বক্ষনিক উদ্বেগ ও উৎকণ্ঠার
