কুমিল্লার মহাসড়কের মিরশ্বানীতে সড়ক দুর্ঘটনা মনে হলেও আসলে এটি ছিল খুন
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতেই খুন হন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের মোক্তার হোসেন। এ ঘটনায় তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ মনির ওই জবানবন্দি রেকর্ড করেন। আদালতে আসামিরা অকপটে হত্যার দায় স্বীকার করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম এই বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ওই তিনজন হলেন ফেনী সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আবুল হাসনাত ওরফে তারেক, দক্ষিণ শশর্দি গ্রামের সৈয়দ হাফিজুর রহমান ও কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী গ্রামের মো. রাসেল।
এর আগে দুপুরে কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার পিবিআইয়ের জেলা দপ্তরে সংবাদ সম্মেলন করেন পিবিআই কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি। তিনি বলেন, প্রথমে এটি নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে থানায় জিডি হলেও পরে পিবিআইয়ের তদন্তে ১৬ দিনের মধ্যে এ খুনের রহস্য বেরিয়ে আসে। এ ঘটনায় পিবিআই তথ্যপ্রযুক্à¦