,

কুমিল্লায় বাসের ধাক্কায় দৈনিক গণজাগরণের ভারপ্রাপ্ত সম্পাদকের মামা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুমিল্লার বরুড়ার সন্তান ওমর ফারুক জালালের মামা মকবুল আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল আহমেদ (৮০) চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলা গ্রামের মরহুম আমিন পাঠানের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এসে সিএনজি থেকে নামার সাথে সাথে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। তার স্বজনরা তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে আইসিইউতে রাখার পরামর্শ দিলে দ্রুত কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মকবুল আহমেদের জানাজা বাদ এশা, তার নিজ গ্রাম চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।