,

ভুয়া পাসপোর্টসহ চৌদ্দগ্রামে মানব পাঁচারকারি চক্রের ৩ সদস্য আটক, ৩ রোহিঙ্গা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে মানব পাচারকারি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একজন নারীসহ তিনজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

অভিযানে মানব পাচাঁরকারিদের কাছ থেকে বিপুল পরিমান ভুয়া পাসপোর্ট, পাসপোর্ট তৈরির ভুয়া জন্ম সনদ, পাসপোর্ট তৈরির ভুয়া কাগজপত্র এবং সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ৩টি কম্পিউটার, ২টি প্রিন্টার, একটি স্ক্যানার, ৭টি মোবাইল ফোন এবং নগদ ৬০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১১ টায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ নগরীর শাকতলায় র‌্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার চৌদ্দগ্রাম উপজেলার ধরকড়া বাজার ও চিওড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মানব পাচাঁরকারিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাপড়চতলী গ্রামের মৃত. আবুল কালামের ছেলে মোঃ আব্দুর রহিম ওরফে রুবেল (২৫), মোঃ ফ