দাউদকান্দিতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কঠোর অবস্থান গ্রহন করেছেন উপজেলা প্রশাসন। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও তৎপর রয়েছে। জনসচেতনতায় লিফলেট বিতরণসহ মাক্স, হাত ধোয়ার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন ভিত্তিক চারটি জোন ভাগ করে গঠন করেছেন মেডিকেল টিম ।
উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে আগত প্রবাসীদের কড়া নজরদারীতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেউ যেন হোম কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ না করে সে লক্ষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। পাশাপাশি ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও প্রতিটি ইউনিয়নে তদারকি করছেন। রবিবার (২২ মার্চ) রাত ৮ টা পর্যন্ত ৬৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়। হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় জিংলাতুলি ইউনিয়নের গোপচর গ্রামের নুরুদ্দিন নামে কাতার প্রবাসীকে জরিমানা এবং জিংলাতুলি গ্রামের বায়তুল মামুর মসজিদের ঈমামকে দায়িত্ব থেকে আব্যাহতি দেয়ার কথা নà