,

কুমিল্লায় করোনা প্রতিরোধে গানে গানে পুলিশের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কুমিল্লায় গানে গানে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নগরীর পুলিশ লাইন্স থেকে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্গীত শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। করোনা নিয়ে গানটি রচনা করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এসময় গানের সুরে ঘর থেকে বের হয়ে আসা জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। অনেকে আবার বেলকনি বা জানালা দিয়ে হাত নেড়ে স্বাগত জানান। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।