,

কুমিল্লা শহরে এখন একই পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
May 6, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ বুধবার নতুন করে  আরো ১০ জন  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।এ নিয়ে জেলায় মোট ১০৮ জন  আক্রান্ত হল। এর মধ্যে ২৬ জন সুস্থ্য হয়ে বাড়িতে আছে এবং মৃত্যুবরণ  করেছে ৪ জন।

আজ আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর রাজবাড়ী রাজগঞ্জ রওশন টাওয়ারের পূর্বে আক্রান্ত মনিরের স্ত্রী ও সন্তানের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে কুমিল্লা শহরে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি ৩ জন।