,

চাঁদপুরে আজ আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2020
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনাভাইরাসে চাঁদপুরে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে সাড়ে ১৪শ’। শনিবার (১৮ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১ হাজার ৪৫৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮১২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাইমচরে ২ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ১ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন ও শাহরাস্তিতে ৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৮ জন। বাকী ৫৭৭ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৬৮ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২০ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে নতুন ১ জনসহ ১৭ জন, শাহরাস্তিতে ৫ জন, কচুয়ায় ৫ জন, মতলবউত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪শ’ ৫৭ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫শ’ ৪৮, হাইমচরে ১১২, মতলব উত্তরে ১০৪, মতলব দক্ষিণে ১৬৬, ফরিদগঞ্জে ১৭৩, হাজীগঞ্জে ১৪১, কচুয়ায় ৬৪, ও শাহরাস্তিতে ১৪৯ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৬৯ টি। এর মধ্যে ৩৫ টি পজেটিভ ও ৩৪ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৫০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৫ হাজার ৭৩১ টি। অপেক্ষমান রিপোর্ট ১১৯ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০১ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছ