মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিদের আত্মজীবনী
ডেস্ক রিপোর্ট:
১৯৯৫ সালে ‘ড্রিমস ফ্রম মাই ফাদারঃ অ্যা স্টোরি অফ রেইস এন্ড ইনহেরিটেন্স’ শিরোনামে আত্মজীবনী লেখেন এক মার্কিন কৃষ্ণাঙ্গ। বারাক ওবামা নামের এই কৃষ্ণাঙ্গ, পেশায় একজন অধ্যাপক। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বইটি লিখে দারুন জনপ্রিয় হয়ে উঠেন। আর এই জনপ্রিয়তা ওবামাকে রাজনীতিতে নিয়ে আসে। আর ২০০৮ সালে তিনি হয়ে যান যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। ওবামার মতো অনেক প্রেসিডেন্টই তাদের ব্যক্তি জীবন নিয়ে আত্মজীবনী লিখেছেন। এই রকম আত্মজীবনী লিখেছেন মার্কিন ফার্স্ট লেডিরাও। আত্মজীবনী নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের দ্বিতীয় পর্বে থাকছে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিদের আত্মজীবনী সম্পর্কে।
মাই লাইফ:
উইলিয়াম জেফারসন ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট। ’৯৩ সাল থেকে ২০০১ পর্যন্ত সময়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। এরপর প্রেসিডেন্ট পদ থেকে অবসরে যান ক্লিনটন। আর ২০০৪ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘মাই লাইফ’। বইটিতে বিল ক্লিনটন তার শৈশব থেকে শুরু করে শিক্ষা জীবন ও রাজনৈতিক জীবন সম্পর্কে ধারাবাহিকভাবে তুলে ধরেন। এখনো পর্যন্ত সর্বাধিক বিক্রিত আত্মজীবনীসমূহের মধ্যে এটি অন্যতম।
ট্রাম্পঃ দ্য আর্ট অব দ্য ডিল:
‘ট্রাম্পঃ দ্য আর্ট অব দ্য ডিল’ শিরোনামে আত্মজীবনী লেখেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বইয়ে নিজেকে সেরা ব্যবসায়িক চুক্তির মানুষ হিসেবে দাবি করেন। অবশ্য বইটিও প্রকাশিত হয়েছে বহু আগে। ১৯৮৭ সালে প্রকাশিত ওই বইয়ে নিজেকে ‘বেসà§
