স্বাস্থ্য শিক্ষা ঢেলে সাজাতে না পারলে এই খাতের আশু বিপর্যয় অবশ্যম্ভাবী
তারিক চয়ন:
স্বাস্থ্য শিক্ষাকে ঢেলে সাজাতে না পারলে এই জনগুরুত্বপূর্ণ খাতের আশু বিপর্যয় অবশ্যম্ভাবী বলে মনে করেন দেশের বিশিষ্ট চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করা বিদেশী শিক্ষার্থীরা নিজ দেশে গিয়ে লাইসেন্সিং পরীক্ষায় অকৃতকার্য হচ্ছেন- এমন তথ্যও বেরিয়ে আসে শনিবার (০৮ নভেম্বর) রাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত ওয়েবিনারে। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই অনুষ্ঠানে গতকালের আলোচনার মূল বিষয় ছিল- প্রি সার্ভিস মেডিকেল এডুকেশন।
ওয়েবিনারে আলোচক অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক বেনজীর আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু, বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন। কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ব ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডা. জিয়া হায়দার।
শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামকে এমন একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করে যাবার জন্য ধন্যবাদ জানান আলোচকরা।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা গ্রহণ জরুরি উল্লেখ করে ডা. শারমিন বলেন, কম্পিটেন্সি বেইজড কারিকুলামের কথা বলা হলেও তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা