,

বরুড়ায় ভাবের নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি  জয়নাল মাযহারী, সা: সম্পাদক রিয়াজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

ভাবের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচনে সভাপতি  হিসেবে জয়নাল মাযহারী, সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মানব কল্যাণের জন্য ঐক্য -শ্লোগানের মতো করেই মানুষের কল্যাণার্থে একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব)  ।

ভাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গণতান্ত্রিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অন্য সংগঠনগুলোকে নীতি-নির্ধারনী পরামর্শ এবং সার্বিক সহযোগীতা প্রদান করা। গণতন্ত্রের ধারাবাহিকতার ধারা অব্যাহত রেখে ভাব ১ বছর মেয়াদে নির্বাচন অনুষ্ঠান করে থাকে। তারই ধারাবাহিকতায় আনন্দপূর্ণ পরিবেশে ভাবের অঙ্গ সংগঠনগুলোর প্রাণবন্ত উপস্থিতিতে গত ১৩ নভেম্বর ভাবের কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে নির্বাচনী আমেজ নিয়ে উপস্থিত ছিলো ভাবের রেজিস্ট্রিকৃত ১৫ টি সংগঠন। প্রত্যেক সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক উক্ত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার যোগ্য। এই বছর নিবন্ধিত সকল সংগঠনের ভোটাধিকার প্রয়োগের যোগ্য বিবেচ্য ছিলো ২৩ জন ভোটার। উক্ত ২৩ জন ভোটারের মধ্যে ১ জন ভোটার নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে অনুপস্থিত থাকায়, উপস্থিত ভোটার ছিলেন ২২ জন।প্রত্যেকে নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে শত