,

বরুড়া থানার নবাগত ওসি ইকবাল বাহার মজুমদার

আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2020
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে ওসি হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।নবাগত বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ২০১৭ সালে ৭ মে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হিসেবে যোগদান করেন।

তার পূর্বে তিনি কুমিল্লায় ডিবি,চান্দিনা,বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন।
তিনি বরুড়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।

নতুন পদায়নের বিষয়ে ইকবাল বাহার মজুমদার বলেন, অফিসার ইনচার্জ শুধু একটা পদ নয়, বড় দায়িত্ব। সিনিয়ররা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এ দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা চাই”।