,

রাসায়নিকের গন্ধে আবার ভারী হয়ে উঠেছে অলিগলি

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনের পরও বদলায়নি পুরান ঢাকা। রাসায়নিকের গন্ধে আবার ভারী হয়ে উঠেছে অলিগলি। অসাবধানে জ্বলে ওঠা একটি স্ফূলিঙ্গও কারণ হতে পারে আরেকটি ট্রাজেডির।

স্থানীয়রা বলছেন, নিমতলি বা চুড়িহাট্টার মতো ভয়াবহ ঘটনার পরও রাসায়নিক পদার্থের ঝুঁকি থেকে বের হতে পারিনি আমরা। চুড়িহাট্টার আগুনের ক্ষত না শুকাতেই লোভী ব্যবসায়ীরা নতুন করে আবার অনিরাপদ করে ফেলেছে এলাকাটাকে। এখনও আতঙ্কে দিন কাটছে আমাদের।

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গুদাম ও দোকান সরানোর ঘোষণা দিয়েছিল একাধিক মন্ত্রণালয়, সিটি করপোরেশন থেকে শুরু করে ফায়ার সার্ভিসও। ঘোষণা বাস্তবায়নে একটানা ১৫ দিনের অভিযানও চালিয়েছিল সিটি করপোরেশন। কয়েকটি গুদাম সিলগালাও করা হয়েছিল। তবে বিশেষ কোনও পরিবর্তন আসেনি তাতে। প্রশাসনের চোখ এড়িয়ে রাসায়নিকের কেনাবেচা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, চুড়িহাট্টার সেই চারতলা ওয়াহেদ ম্যানশনের ক্ষতগুলো নতুন ইট বালিতে সংস্কার করা হয়েছে। এখন দেখে বোঝার উপায় নেই ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে এই ভবনটি জ্বলেছিল দাউ দাউ করে। বিভিন্ন ফ্লোর থেকে ছিটকে পড়ছিল লাইটারের গ্যাস, সুগন্ধিসহ বিভিন্ন কেমিক্যালের টিউব। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছিল আশপাশের ভবনে।

পুরো চকবাজার জুড়ে আবার বসেছে ছোট ছোট কেমিক্যালের গুদাম। সরু গলিতে ঢুকছে সিএনজিচালিত পিকআপ ভ্যান। গলির মুখেই খাবার দোকানগুলোতে জ্বলছে চুলা। এমনকি ওয়াহেদ ম্যানশনের সামনেই বসেছে অনিরাপদ নানা দাহ্য পদার্থের দোকান। তবে এবার আর সাইনবোর্ড লাগায়নি তারা।

ওয়াহেদ ম্যানশনের সামনে মসজিদের পাশে সাইনবোর্ড ছাড়া সেই দোকান মালিক ইউসুফ