বরুড়ায় রাজনৈতিক কর্তা ও জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সামাজিক সংগঠন
এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলার পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের বেশকিছু সামাজিক সংগঠন রাজনৈতিক কর্তাদের ও জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সম্প্রতি বেশকিছু সংগঠনের কার্যক্রম পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত করা গেছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম কর্মরত থাকা অবস্থায় বরুড়ায় ক্রীড়া ও শারিরীক শিক্ষার পরিধি বাড়ে। সাবেক ইউএনও নিয়মের বদলি হওয়ার পর বরুড়ায় নির্বাহী অফিসার হিসেবে আসেন মোঃ আনিসুল ইসলাম।
তিনি অল্প সময়ে বরুড়ার মানুষদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ইতিমধ্যে বরুড়ার কর্মজীবনের একবছর অতিবাহিত করেছেন। গত একছরে বরুড়ার শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ সামাজিক সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
এছাড়াও উপজেলার কয়েকটি ইউনিয়নের একাধিক শিল্পপতি, সামাজিক ও মানবিক কয়েকজন চিকিৎসক, বরুড়ার কৃতি সন্তান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা হচ্ছেন সামাজিক সংগঠনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
এতে করে বরুড়ার তরুণদের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে। দেখা গেছে, এ সব অতিথিদের বক্তব্যে তরুণ ও যুবসমাজের মাঝে সমাজিক, মানবিক মূল্যবোধের সৃষ্টি হয়েছে। যা সুষ্ঠ ধারার সমাজ গঠনে দারুণ ভূমিকা রাখছে।
অতিতে দেখা গেছে, সামাজিক সংগঠনগুলো অনুদান ও অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে রাজনৈতিক কর্তা ও জনপ্রতিনিধিদà§