,

কুমিল্লা মহানগরীতে যানজট নিরসনে পুলিশের ইতিবাচক পদক্ষেপ

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীর জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যানজট নামক চরম ভোগান্তি । গত ২০ বছর ধরে এ যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। যানজটের কবল থেকে নগরবাসিকে রক্ষার কোন উপায় বের করতে জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিংবা প্রশাসন তেমন সফল হতে পারেনি। ফলে যানজট নিত্যদিনের সঙ্গী হয়েই আছে নগরবাসির। সম্প্রতি যানজট নামের মহাভোগান্তি থেকে নগরবাসিকে রক্ষার জন্য প্রশাসন কাজ শুরু করেছে। বিশেষ করে পুলিশ প্রশাসন অন্যান্য সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় করে কাজ শুরু করেছে।

সদ্য যোগদান করা পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম (বার) কুমিল্লায় এসে ব্যতিক্রমী বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছেন। চুরি –ছিনতাই রোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, বিভিন্ন ঘটনার দ্রুত রহস্য উদঘাটন করে অপরাধিদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসন পূর্বের যে কোন সময়ের চেয়ে তৎপর। পাশাপাশি যানজট নিরসনে পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

জানা যায়, প্রশাসন যানজটের পেছনের মূল ১৭টি কারণ শনাক্ত করেছে। এর মধ্যে ১৪টি কারণ বিভিন্ন দপ্তর বা সংগঠনের সাথে সংশ্লিষ্ট। বিআরটিএ, শ্রমিক সংগঠন,