,

কুমিল্লায় অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী সর্বশান্ত

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার লালমাই উপজেলার চন্ডিমুড়া গরুর হাটে অজ্ঞান পার্টির সদস্যরা বরুড়ার এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) অানুমানিক বিকাল ৪ টার দিকে চন্ডিমুড়া গরুর হাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বরুড়া উপজেলার অাগানগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা মৃত-অাহম অালীর ছেলে জহুর অালী (৬০) গরু কিনতে চন্ডিমুড়া গরুর হাটে জান। গরুর হাটে তিনি অজ্ঞান পার্টি খপ্পরে পড়েন।

পরে চন্ডিমুড়া বাজারে জুহুর অালীকে অজ্ঞান অবস্থায় দেখে তার পরিবারের লোকজনদের খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখনো তার জ্ঞান ফেরেনি।

চন্ডিমুড়া গরু বাজারে প্রায় এ ধরনের ঘটনা ঘটে বলে জানা গেছে। বাজার কমিটির পক্ষ থেকে এ সব বিষয়ে কখনো অাইনি উদ্যেগ নেওয়া হয়নি বলে অনেক গরু ব্যবসায়ী গনমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন।