রাকিব ছাড়াও নাসিরের স্ত্রী তামিমার আরও একজন স্বামী ছিল
স্পোর্টস ডেস্কঃ
জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন রোববার (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন। বিয়ের পর তার স্ত্রী তামিমাকে নিয়ে বের হয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, রাকিব ছাড়াও নাসিরের স্ত্রী তামিমার আরও একজন স্বামী ছিল বলে জানা গেছে।
শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তামিমার সাবেক স্বামী রাকিবের একটি জিডির কপিতে এ তথ্য পাওয়া গেছে। তিনি বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় এ জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।
জিডি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।
জিডি সূত্রে আরও জানা যায়, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়েই নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়।
এদিকে, এগারো বছর আগে অন্য জায়গায় বিয়ে হয় তামিমার। সেই ঘরে আট বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। কিন্তু স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন তামিমা!
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন।
স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক রাকিব জানান, তার ৮ বছরের একটি মেয়ে আছে। ২০২০ সালের মার্চেও তারা পুরো পরিবার নিয়ে রাজধানীর লা মেরিডিয়ান হà§