সবাই মিলে সুন্দর কুমিল্লা গড়তে চাই – জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, সবাই মিলে সুন্দর কুমিল্লা গড়তে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
সোমবার ( ৮ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ কথা বলেন।
৭ মার্চ মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: শওকত ওসমান, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাঈন উদ্দিন, অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শাহাদাত হোসেন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল, বাসস ও দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলা ও ইউএনবির প্রতিনিধি খায়রুল আহসান মানিক, নিউ এইজের প্রতিনিধি ইয়াসমিন রীমা, বাংলা ভিশন, আমাদের সময়ের রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, একাত্তর টিভির প্রতিনিধি এনামুল হক ফারুক, দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, মাই টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন