ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে হত্যা-ষড়যন্ত্রের অভিযোগ কাদের মির্জার
ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে ভাবির বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
লাইভে তিনি অভিযোগ করেন, ‘আমার বিরুদ্ধে আজ যে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে, আমার নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে তাণ্ডব চলছে, আমাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে এ প্রেক্ষাপটে আমি আপনাদের সঙ্গে কিছু খোলামেলা কথা বলে যেতে চাই। এ সুযোগ হয়তো আমার আর থাকবে না। আমার জীবন অবসান ঘটবে, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে। কিন্তু আমার সাথে ইনশাআল্লাহ, আল্লাহ আছে। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ আমার পক্ষে আছে। ইনশাআল্লাহ, আমি কোনো কিছুকে ভয় করি না। দুঃখজনক হলেও সত্য, আজকে যে তাণ্ডব আমার ওপর চলছে, আমার কর্মীদের ওপর চলছে, আজকে যে অস্ত্রবাজি আমার ওপর হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের সমস্ত ঘটনা আজকে পরিচালনা করছে। তার নেতৃত্বে সবকিছু হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে আমার বিরুদ্ধে এবং আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছà