,

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িকে জামাইয়ের অ্যাসিড নিক্ষেপ

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়িতে এসে স্ত্রী-শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপ করে আহত করার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ওই দুই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের কালিপদ পালের স্ত্রী পুতুল রাণী পাল (৫০) ও তার মেয়ে চন্দনা পাল (৩০)।

হাসপাতালে নিয়ে আসা অজিত পাল নামের এক ব্যক্তি বলেন, ‘পুতুল পাল আমার শাশুড়ি ও চন্দনা পাল আমার শ্যালিকা হন। প্রায় ১০ বছর আগে চন্দনা পালকে ঢাকার তাঁতী বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই পালের ছেলে আনন্দ পালের সঙ্গে বিয়ে দেয়া হয়। তাদের পরিবারে একটি ছেলেসন্তান রয়েছে। আনন্দ পাল জুয়াড়ি প্রকৃতির লোক ছিলেন। এনিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল।’

তিনি আরও বলেন, ‘করোনার লকডাউনের মধ্যে আনন্দ পাল জুয়া খেলে অনেক টাকা ঋণী হয়ে যান। এনিয়ে চন্দনা পাল ও আনন্দ পালের মধ্যে কলহ চরম আকার ধারণ করে। পরে চন্দনাকে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসি। প্রায় এক বছর ধরে চন্দনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়à¦