চৌদ্দগ্রামের তাজমহল হোটেলে সন্ত্রাসী হামলা, মালিককে হত্যার হুমকি
স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অবস্থিত অভিজাত হোটেল ‘তাজমহল’ এ সন্ত্রাসী হামলা করে ভাংচুর করেছে। এ সময় হোটেল মালিক মো: আহসান হাবিব দুলাল (৫৪) ও তার ছেলেকেসহ হত্যার হুমকি প্রদান করে। এ সময় হোটেলের ম্যানেজার মো: শাহজাহানকে মারধর করে হোটেল বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় হোটেল মালিক মো: আহসান হাবিব দুলাল সদর দক্ষিণ থানায় এবং হোটেলের ম্যানেজার মো: শাহজাহান চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে।
থানায় লিখিত অভিযোগে প্রধান আসামি করা হয়েছে এই হোটেলের সাবেক কর্মচারি সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকার অলি উল্লাহ মজুমদারের ছেলে মো: শুভকে (২৫) । অন্য আসামিরা হলেন একই এলাকার জিল্লুর রহমান (৩০), রাফি (২৭), রনি (২৫)সহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান আসামি শুভ তাজমহল হোটেলের কর্মচারী ছিল । ২ মাস আগে হোটেলের কারো সাথে কোন কথা বার্তা না বলে চাকুরী ছেড়ে চলে যায়। চাকরি ছাড়ার কিছুদিন পর হতে শুভ অপর আসামি জিল্লুর, রাফি ও রনিসহ অজ্ঞাত আরো অনেককে নিয়ে হোটেলে এসে ম্যানেজারসহ অন্য কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে ভয়-ভীতি প্রদর্শন করে। শুভ গ্রুপ হোটেলে খাওয়ার বিল না দিয়ে হোটেলের পাশে থাকা তাজমহল হোটেলের মালিকানাধীন হাবিব ফিলিং নামের তৈলের পাম্প হতে মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়ে প্রায় সময় চলে যায় । ম্যানেজার খাওয়ার বিল চাইলে এবং তেলের পাম্পের কর্মচারীরা টাকা চাইলে শà