কুমিল্লা নগরীর কাশারীপট্টি সমাজের উদ্যোগে মাদক বিরোধী সভা
স্টাফ রিপোর্টার:
মাদক নয় শিক্ষা চাই,মাদক মুক্ত সমাজ গড়তে চাই। মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এমনই শ্লোগানে শপথ নিয়ে কুমিল্লা নগরীর ১৫নং ওয়ার্ডের কাশারীপট্টি সমাজের উদ্যোগে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিং
মুক্ত করার লক্ষ্যে শুক্রবার (২৭ আগস্ট)সন্ধ্যায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
উক্ত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড কাশারীপট্টি সমাজের সর্দার আবু কায়সার হানিফ ভুলু। এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সদস্য
শাহাজাহান সিরাজী সাজু, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।


