ফোনে কথা বলাকে কেন্দ্র করে ভাইয়ের দায়ের কোপে এসএসসি পরীক্ষার্থীর হাতের কব্জি বিচ্ছিন্ন
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার মুরাদনগরে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কোপে জিহাদ মোল্লা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আহত শিক্ষার্থী জিহাদ মোল্লা উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লবদী গ্রামের মানিক মোল্লার ছেলে। সে জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মানিক মোল্লার সঙ্গে তার ছোট ভাই প্রবাসী আক্তার মোল্লার স্ত্রী মরিয়ম বেগমের কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ঘর থেকে ধারালো দা এনে মরিয়মের ছেলে মেহেদী হাসান চাচা মানিক মোল্লার মাথায় কোপ দিতে যান। বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে জিহাদ মোল্লা এগিয়ে এলে দায়ের কোপে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুরাদনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই বাপ-বেটার অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকার পঙ্গà