অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের জনগণের গভীর শ্রদ্ধা নিবেদন
মোস্তফা কামাল মজুমদার, লালমাই:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বহু শিক্ষা – প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,স্বাধীন বাংলাদেশের কুমিল্লা -৯ নির্বাচনী আসনের সাবেক সাংসদ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অত্যন্ত ঘনিষ্ঠভাজন,আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক,মুক্তিযোদ্ধাকালীন বৃহত্তর কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক বাহিনীর সাবেক আহবায়ক,কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,জাতীয় সংসদে ৮৬’র সেরা বক্তা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৭-তম মৃত্যু বার্ষিকীতে দক্ষিণ কুমিল্লার সর্বস্তরের জনসাধারণ মরহুমের সমাধিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
রবিবার ভোর থেকে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন সমাধিতে অবস্থিত এতিমখানার ছাত্ররা কুরআন খতম করেন।
অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি