চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ১১৩টি আবেদন
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে ১১৩ জনের আবেদন পত্র দাখিল।
বৃহস্পতিবার-শুক্রবার (১১ ও ১২ নভেম্বর) দুইদিন ব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত এ আবেদন গ্রহণ কার্যক্রম চলে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে স্থানীয় সাংসদ কার্যালয়ে (দলীয় কার্যালয়) উপজেলা আ’লীগ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মনোনয়ন বোর্ড এর সদস্য উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকের নিকট চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দেন।
উপজেলা আ’লীগের দপ্তর সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ১নং কাশিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ সহ ১৫ জন, ২নং উজিরপুরে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ সহ ৭ জন, ৩নং কালিকাপুরে বর্তমান চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ ৬ জন, ৪নং শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ ৫ জন, ৫নং শ্রভপুরে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান সহ ৬ জন, ৬নং ঘোলপাশায় বর্তমান চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সহ ৮ জন, ৮নং মুন্সীরহাটে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম সহ ৯ জন, ৯নং কনকাপৈতে বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল সহ ১৪ জন, ১০নং বাতিসায় বর্তমান চেয়à