জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাথে কুমিল্লার সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার:
“শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০১৭ সালের ৮ নভেম্বর তিনি কুমিল্লা অফিসের দায়িত্বভার গ্রহণ করেন এবং গত ৪ বছরে বিভিন্ন সাহসী উদ্যোগ এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে আজ বিদেশগমনেচ্ছু, বিদেশগা
