,

কুমিল্লায় বর্ণিল আয়োজনে ঢাকা পোস্টের ১ম বর্ষপূর্তি পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বর্ণিল আয়োজনে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ১ম বর্ষ পূর্তি পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়াতনে কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

অনুষ্ঠানে কুমিল্লার তিন নদী পরিষদ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে ঢাকা পোস্টের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়। স্মারকটি গ্রহণ করেন তিননদী পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। সংগঠনটি ৩৯ বছর ধরে কুমিল্লা নগর উদ্যানের জামতলায় ভাষার মাস উপলক্ষে ২১ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে।

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিনএন বাংলার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমীন রীমা, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সময় টিভির রিপোর্টার বাহার রায়হান, নিউজ বাংলার জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের কুমিল্লা জেলা প্রতিনিধি অমিত মজুমদার। পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির, গীতাপাঠ ও মানপত্র পাঠ করেন জাগো কুমিল্লার নিউজ প্রেজেন্টার আঁখি সরকার রাই ।

উপস্থিত ছিলেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, আমাদের কুমিল্লার এনকে রিপন, আজকের পত্রিকার দোল