মে’র শুরুতে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট !
স্টাফ রিপোর্টার:
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম ভোট হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক)। ইতোমধ্যে এই সিটি নির্বাচনের উপযোগী হয়েছে। এ ক্ষেত্রে মে মাসের প্রথমদিকে কুসিকের নির্বাচন হতে পারে। এদিকে কুসিক নির্বাচনের পরপরই হতে পারে জেলা পরিষদ নির্বাচন। অবশ্য সংসদে উত্থাপিত জেলা পরিষদ আইনের সংশোধনী পাস না হওয়া পর্যন্ত ওই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের সময়ে ২০১৭ সালের ৩০ মার্চ কুসিক নির্বাচন হয়েছিল। একই দিনে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশন হিসেবে ব্যাপক বিতর্ক থাকলেও দায়িত্ব পাওয়ার পর প্রথম ভোট হিসেবে কুসিক নির্বাচনে বেশ সাফল্য দেখিয়েছিলেন হুদা কমিশন। নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে আগামী ১৬ মে’র মধ্যে।
আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হচ্ছে নির্বাচিত করপোরেশনের মেয়াদ। আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এক্ষেত্রে গত ১৭ নভেম্বর থেকে এই সিটির নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে।
জানা গেছে, নির্বাচনের উপযোগী হওয়ায় বিদায়ী হুদা কমিশনও চেয়েছিলেন তাদের মেয়াদ শেষ হওয়ার আগে কুসিক নির্বাচন সম্পন্ন করতে। কিন্তু আইনি জটিলতা, কোভিড সংক্রমণসহ বিভিন্ন কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। ওই কমিশন জেলা পরিষদ নির্বাচন করতে চাইলেও সেটাও পারেনি। জেলা পরিষদের নির্বাচন পেন্ডিং রেখেই দায়িত্ব ছেড়েছে হুদা কমিশন।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন কমিশনের প্রথম বৈঠকেই কুসিক নির্বাচনের নথি উত্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আ