,

কুমিল্লার পাচঁথুবীর বিভিন্ন সীমান্তে মাদকের রমরমা ব্যবসা

আজকের কুমিল্লা ডট কম :
March 19, 2022
news-image

 

ইসতিয়াক আহমেদ / শাহ ইমরান:

কুমিল্লা বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা শহর। সম্প্রতি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের বেশ কিছু এলাকায় দিবালোকেই চলছে মাদক ব্যবসা। উল্লেখ্য যে, সুবর্ণপুর, বাড়াইপুর, পশ্চিম মাঝিগাছা, কোটেশ্বর, বাঘবের, নিশ্চিন্তপুর, জালুয়াপাড়া, খিলপাড়া, শিবের বাজার, শাহপুর, গোলাবাড়ি এবং শালধর ব্রীজ ভারত সীমান্তবর্তী এলাকা বিধায় মাদকের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে থেকে জানা যায় এই সব সীমান্তবর্তী এলাকাগুলোতে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য প্রকাশ্য দিবালোকেই বেচাকেনা করে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তà