,

শিক্ষার্থীকে মারধরকারী ছাত্রলীগ নেতার বিচার দাবি কুবি শিক্ষার্থীদের

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2022
news-image

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরকারী ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা বিচারের দাবিতে ‘বিচারহীনতার সংস্কৃতি, আর কতদিন, আর কতদিন’, ‘ভাই আমার হাসপাতালে, প্রশাসন নিরব কেন?’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, বিচার চাই, বিচার চাই’, ‘ওয়াকিলের বহিষ্কার, করতে হবে, করতে হবে’ এসব স্লোগান দিতে থাকেন৷

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন। কেউ মারামারি করে চোখ হারাতে আসে না। কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে আসে না মারামারি করার জন্য।

মোহাম্মদ রাসেল মিয়া বলেন, সিনিয়র জুনিয়র আমাদের মধ্যে বন্ধন রয়েছে। অপরাধী যে দলের হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই অপরাধী যদি বিশ্ববিদ্যালয় থেকà