,

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পে ব্যয় ৩৬ কোটি টাকা

আজকের কুমিল্লা ডট কম :
April 2, 2022
news-image

 

ডেস্ক রিপোর্ট:

‌‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’ নামে তিন বছর মেয়াদি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। মেয়াদ এপ্রিল থেকে ধরা হলেও অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আগামী অর্থবছর থেকে কার্যক্রম শুরু হবে। প্রকল্পের আওতায় ‘ক্যামেরা ফাঁদ’ পদ্ধতিতে বাঘ গণনার কাজও হবে। এতে ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২৭ লাখ টাকা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সুন্দরবন পশ্চিম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মহসিন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ডিএফও) নির্মল কুমার পাল।

তারা জানান, সুন্দরবনের বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। আইইউসিএন বাঘকে সারা বিশ্বে অতি সংকটাপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে বিশ্বের ১৩টি দেশে তিন হাজার ৮৪০টি বাঘ টিকে আছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে সুন্দরবনের বাঘের সংখ্যা ১১৪টি, ২০১৫ সালে ছিল ১০৬টি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ওয়ালিউল ইসলাম বলেন, অভয়ারণ্যে বাঘ কতটা নিরাপদে চলাফেরা করছে, এটা জানা খুবই জরুরি। যদি জায়গাটা নিরাপদ থাকে, আর বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায়, তাহলে অবশ্যই বাঘের সংখ্যা বৃদ্ধি সম্ভব।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, যথাযথভাবে বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) সংরক্ষণ করতে পারলে প্রাকৃতিকভাবেই বাঘের সংখ্যা বাড়বে। করোনার কারণে গেলো দুই বছর বনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। বেড়েছে মানুষের সচেতনতাও, যা বাঘের সংখ্যা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, টিকে থাকার মতো খাবার, পরিবেশের নিশ্à¦