,

কুমিল্লায় ডাকাত আতঙ্কে দুই গ্রামের মানুষের রাত কাটে পাহারায়

আজকের কুমিল্লা ডট কম :
June 6, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় হঠাৎ বেড়েছে ডাকাতের উপদ্রব। আজ এ বাড়িতে কাল ওই বাড়িতে। আবার কখনও সড়কে। এমন ডাকাত আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর ও মীরগঞ্জ গ্রামবাসীর। পুলিশ চিহ্নিত ডাকাত এবং ডাকাতচক্রকে শনাক্ত করে গ্রেফতার করতে না পারায় গ্রামবাসীদের পাহারায় রাত কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস যাবৎ চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, মীরগঞ্জ, পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়, সূর্যপুর গ্রামের গৃহডাকাতি সংগঠিত হচ্ছে। ওই চারটি গ্রাম পাশাপাশি হওয়ায় ডাকাতচক্র ২-৩ দিন পর পর ওই চারটি গ্রামে ধারাবাহিকভাবে ডাকাতি করে মালামাল লুটে নিচ্ছে। কখনো কখনো গৃহকর্তাদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করছে। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে। ডাকাতের কবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যে এলাকাবাসী মানববন্ধন ও সভা-সমাবেশ করে।

চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের বাসিন্দা নাছির জানান, আমার ভাই এলাকার প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী। ব্যবসার কারণে আমার ঘরে মোটামুটি টাকা রাখতে হয়। ২৯ মে রাত ২টায় ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে টাকা-পয়সা লুটে নেয়। এ সময় আমার ভাই সফিকুল ইসলাম বাঁধা দিলে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আমার ভাই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

একই গ্রামের সবুজ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ডাকাত দল আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমার সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাস স্টেশন এলাকার এক পাশে চান্দিনা উপজেলà¦