বুড়িচং হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বামী ও শাশুড়ি
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ মনি আক্তার (২৩) এর মরদেহ রেখে পালালো স্বামী ও শাশুড়ি।
নিহত গৃহবধূর মা শাহিনা আক্তারের অভিযোগ নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যার প্রচারণা চালিয়ে আসল রহস্যকে ধামাচাপার চেষ্টা করছে স্বামী ও তার পরিবার।
ঘটনাটি ঘটেছে রোববার (১২ জুন) সকালে উপজেলার খাড়াতাইয়া গ্রামের বড় বাড়িতে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া বড় বাড়ির আবুল কাসেমের ছেলে মোঃ শাহ পরাণের সাথে পাশের উপজেলা ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মঞ্জুরুল হক ভূঁইয়ার মেয়ে মনি আক্তারের সঙ্গে বিবাহ্ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শাহ পরানের সাথে মনি আক্তারের বিবাহ্ হওয়ার পর থেকেই তাদের মধ্যে বনিবনা ছিলনা।স্বামী মাদকাসক্ত থাকায় স্ত্রীকে প্রায় সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মনি আক্তার ২০২০ সালের ১৬ সেপ্টেম্বরে বাপের বাড়িতে চলে যায়। কয়েকমাস পর উভয়ে পরিবারের সাথে সামাজিকভাবে মিমাংসার মধ্য দিয়ে পুনরায় বাপের বাড়ি থেকে মনি আক্তারকে তার শ্বশুড়-শাশুড়ির বাড়িতে নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, মনি আক্তারকে পুনরায় বাড়িতে আনার পর প্রায় সময় স্বামী শাহ পরাণের কৃর্তৃক নির্যাতনের শিকার হতেন। ঘটনার আগের দিনেও গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে বাপের বাড়ির লোকজনের অভিযোগ রয়েছে। রোববার সাড়ে ৭টায় গৃহবধূ মনি আক্তারের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকà§