চৌদ্দগ্রামে ইভটিজিংসহ একাধিক মামলার আসামী কিশোর গ্যাং লিডার রোমান গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত কিশোর গ্যাং লিডার রবিউল হাসান প্রকাশ রোমানকে (২৫) রবিবার রাত আনুমানিক ১১ঘটিকায় আমানগন্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের মৃত সামছুল হক মোল্লার ছেলে।
রোমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা, ইভটিজিং, চাঁদার দাবীতে ইটভাটায় হামলাসহ বহু ঘটনার অভিযোগ রয়েছে। মাদকের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও এবং মাদকসহ একাধিক ঘটনায় গ্রেফতার, কারাবরণ করেছেন আলোচিত এই কিশোর গ্যাং।
এদিকে আলোচিত গ্যাং লিডার রোমানের আটকের ঘটনায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে বেপরোয়া মোটর সাইকেল চালানোতে বাঁধা দেওয়ায় রুবেল নামে এক মুসল্লীকে ব্যাপক মারধর করে সে। এছাড়াও রাঙ্গামাটিয়া এলাকার হোটেল মালিক জাফরকে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যাপক মারধর এবং ছুরিকাঘাত করে রোমান। পরে জাফরের স্ত্রী বাদী হয়ে রোমানকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে। এলাকায় স্কুলের মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি সর্বশেষ গত ২২শে মে ১৫ লক্ষ টাকা চাঁদার দাবীতে দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দগ্রামের বেল্লাল ব্রিকস এ হামলা চালায় রোমান ও তার সহযোগীরা। এসময় ব