কুমিল্লার বইপোকার সাহিত্যআড্ডা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট:
দুপুর ২টা। বইপোকাদের মনে এক তীব্র উৎকন্ঠা সাহিত্য আড্ডা ও সেমিনার বিষয়ক অনুষ্ঠানে ঠিক সময়ে যেতে পারবে কি-না!
তপ্ত দুপুরে কেউ বাসে করে কেউ-বা আবার অটোতে চেপে প্রেস-ক্লাবের সামনে হাজির হয়েছিল ৩টার এদিক-সেদিকে। বইয়ের গল্প শুনতে। লেখকদের গল্প শুনতে। বইপড়ার নিজের গল্পটি বলত। এমন হাজারও আনন্দকে মনে রেখে সবার উৎফুল্লতা। যার আয়োজক ‘কুমিল্লার বইপোকা’।
প্রতিষ্ঠালগ্ন থেকেই কুমিল্লার বইপোকা সংগঠনটি কুমিল্লা ও অনলাইনে সারাদেশব্যাপী তাদের স্বপ্ন, কার্যক্রম চালিয়ে যাচ্ছে বইয়ের সাথে অটুট বন্ধুত্ব গড়ে তোলার প্রত্যয়ে। পাঠকদের মাঝে বইপড়ার আগ্রহ উদ্যম জাগিয়ে তুলতে তাই এবারের আয়োজন সাহিত্যআড্ডা-সেমিনার : বইপড়া ও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় কুমিল্লা প্রেসক্লাব অডিটোরিয়ামে।
উক্ত সাহিত্যআড্ডা ও সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠকপ্রিয় লেখক ও সম্মানিত ডেপুà¦
