জেনে নিন ঘাড়-কোমরের ব্যথা থেকে মুক্তির উপায়
ডেস্ক রিপোর্টঃ
ঘাড় ও কোমরের ব্যথায় ভোগেন অনেকেই। কম বয়সে এই ব্যথার উৎস মাসকিউলার স্ট্রেন হলেও বয়স বাড়লে ডিজেনারেটিভ ডিজিজ বা ক্ষয়ের কারণে বিভিন্ন রকমের আর্থ্রাইটিক পরিবর্তন হয়ে থাকে। ফলে শিরদাঁড়ার অস্থিসন্ধি, নার্ভ ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘাড়ে-কোমরে ব্যথা বৃহত্তর আকার ধারণ করে।
এই ব্যথার উৎস নানান ধরনের। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী জীবের মধ্যে পার্থক্য, মানুষ দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে ও চলাফেরা করতে পারে। মেশিনের মতোই মানবদেহও বছরের পর বছর ভার বহন করতে করতে ক্ষয় হয়। স্পাইনাল কর্ড বা শিরদাঁড়ার মধ্যে আমাদের ঘাড়-কোমরের অংশ সহজেই নড়ানো যায়। পিঠের শিরদাঁড়ায় ডিজেনারেটিভ চেঞ্জ, যাকে আমরা স্পন্ডিলোসিস বলি, সেটা অনেক কম হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিজেনারেটিভ পরিবর্তন হয়। জেনেটিক কম্পোজিশন অনুযায়ী এই ক্ষয় কারও ক্ষেত্রে খুব দ্রুত হয়, কারও ক্ষেত্রে ধীরে। পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও এটি পিছিয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ ৪০ বছর বয়স থেকেই ঘাড়-কোমরের যন্ত্রণায় ভোগার পরিবর্তে তা গিয়ে ষাটের পরে দেখা দেবে। শরীরে ওজন কমানো একটি প্রধান উপায়। এতে শিরদাঁড়ার ওপরে ভার লাঘব হয় অনেকটাই। দ্বিতীয়ত, ভারটা ভাগ করে নিতে পারে যে মাংসপেশী, তাকে শক্তিশালী করে তোলা।
আর্থ্রাইটিক পরিবর্তন ও অন্যান্য
ভারতের নিউরোসার্জন (ব্রেন অ্যান্ড স্পাইন) ডা. অমিতাভ চন্দ জানান, শিরদাঁড়ার ডিজেনারেটিভ ডিজিজ এক ধরনের আর্থ্রাইটিস, সময় থাকতে সচেতন হলে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। ‘নার্ভ বা স্পাইনাল কর্ডের ওপরে অতিরিক্ত চাপ পড়া থেকেই যাবতীয় সমস্যার সৃষ্টি।
ব্যথা যখন কোমর থেকে পায়ে আসে, তখন তাকে সায়াটিকা বলে। ঘাড়ে-কোমরে স্পন্ডিলোসিস, শিরদাঁড়ায় স্লিপড ডিস্কের সমস্যা ও তা থেকে নার্ভে চাপ পড়া— এসব তো আছেই। এ ছাড়া ব্যাক পেইনও থাকতে পারে। যেমন, স্পাইনাল কর্ডে টিউমর বা ইনফেকশন হতে পারে। টিবি-র জà¦