দেবিদ্বারে শান্ত হত্যায় নতুন মোড়: ক্যান্সার রোগিকে আসামি, সমঝোতায় ঘাতক এখন স্বাক্ষী
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ উল আযহার আগের দিন জনসম্মুখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী আজমুল ফুয়াদ সাজিবের ছুরিকাঘাতে মেহেদী হাসান শান্ত (২৫) নামের এক যুবক নিহত হয়। এই সময় সাজিবের ছুরিকাঘাতে আরো ৪ যুবক আহত হয়। কিন্তু রাতে ঘটনার মোড় নিতে থাকে অন্য দিকে।
জানা যায়, দেবিদ্বারের এক চেয়ারম্যানের বাড়িতে নিহত শান্ত’র পরিবারের সদস্যদের ডেকে নিয়ে ভয় দেখিয়ে মোটা অংকের রফাদফার মাধ্যমে ঘাতক সাজিবকে মামলায় দেখানো হয় ৫ নম্বর স্বাক্ষী হিসেবে। অপরদিকে ঘটনার সময় উপস্থিত স্বাক্ষী ক্যান্সার আক্রান্ত সাদ্দাম হোসেনকে ২ নম্বর আসামি বানিয়ে মামলা করা হয়। ঘটনার এমনভাবে অন্যদিকে মোড় নেয়াকে চরম লজ্জার ও আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হিসেবেই দেখছেন স্থানীয়রা। মূল ঘাতক সাজিব পুনরায় আমেরিকা চলে যাওয়ার প্রক্রিয়া করছে বলে একাধিক সূত্র জানায়।
জনসম্মুখে যে সাজিব একাই ৫ জনকে ছুরিকাঘাত করেছে, সেই সাজিবকে কিভাবে আসামি না করে স্বাক্ষী করা হল। প্রশাসনই বা কেন চুপ করে এমন মিথ্যে মামলা নিল এ নিয়ে চরম সমালোচনা চলছে দেবিদ্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
শনিবার (৯ জুলাই) বিকেল ৪ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের এম, আলী এন্ড এ.বারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউ