তিতাসে মৃত পাগলের ঘরে মিললো আড়াই কোটি টাকা ও বিদেশি মুদ্রাসহ স্বর্ণালংকার
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আধ্যাত্বিক পাগল মরহুম হাজ্বী আমির হোসেন অরফে বিষা পাগলার ঘরে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ নগদ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা ও প্রায় ৫ ভরি স্বর্ণসহ একটি আইফোন মোবাইল।
বুধবার (১৩ জুলাই) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, মরহুম বিষা পাগলার ওয়ারিশ ও সাধারণ মানুষের উপস্থিতিতে তার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে আধ্যাত্বিক পাগল বিষা পাগলা তার নিজ বাড়িরর বিল্ডিংয়ে স্বাভাবিক মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার ছেলে-মেয়ে ও স্ত্রী কিছুই ছিলো না। তাই তার আত্মীয়রা তাকে তার ক্রয়কৃত ৩০ শতাংশ জমিতে দাফন করে। দাফনের পর থেকে গত কয়েকদিন ধরে বিষা পাগলার আত্মীয়রা সন্দেহ করছিলো তার ঘরে থাকতে পারে টাকা পয়সাসহ স্বর্ণালংকার। এমন সন্দেহ থেকে গতকাল মঙ্গলবার রাতে তার ওয়ারিশদের সামনে রেখে স্থানীয় জনপ্রতি
