চান্দিনায় প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.আলী আশরাফের স্মরণসভা
শরীফুল ইসলাম চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চান্দিনা মহিলা কলেজ মাঠে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘আজকের স্মরণ সভায় উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রমাণ করে যে জনসেবা দিয়ে অধ্যাপক মো. আলী আশরাফ চান্দিনার জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।’
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফবিসিসিআই সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ তপন বক্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মোতাহার হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, পৌর মেয়র শওকত হোসেন ভ‚ইয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল-আজাদ মমতাজ, মো. দেলোয়া