,

কুমিল্লায় ভুয়া ডিবি পুলিশের ৭ সদস্য আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

ভুয়া ডিবি পুলিশের ৭  সদস্যের একটি চক্রকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি লেখা একটি খাকি কটি জ্যাকেট, একটি হাতকড়া, দুই রাউন্ড গুলি, একটি চাকু ও ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আবদুল মান্নান এসব তথ্য জানান। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া প্রতারকরা হলেন,  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চুরোক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৭), কালিউতা গ্রামের সবুর মিয়ার ছেলে রতন মিয়া, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মইন উদ্দিন (২০), মুরাদনগর উপজেলার শহিদ মিয়ার ছেলে ওসমান গণি (৩৫), বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী আখি নূর (২৩) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজার গ্রামের ওসমান গণির স্ত্রী সোনিয়া বেগম ওরফে ফরিদা (২৯)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর জেলার বাসিন্দা জনৈক সাইফুল ইসলাম প্রায় এক মাস আগে কুমিল্লায় এসে দিনমজুরের কাজ করতো। ১৩ অক্টোবর সন্ধ্যায় প্রতারক চক্à¦