,

ভিক্টোরিয়ার শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত সাদিয়া বাঁচতে চায়, প্রয়োজন ৩৫ লাখ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছেন জি.পি.এ ৫ ।  ভর্তিও হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুটি কিডনি। বর্তমানে মুমূর্ষ  অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন(২১)।

গৌরীপুর শায়েস্তানগর গ্রামের জহিরুল হক ভূঞা ও মেহেরুন্নেসা বকুলের সন্তান সাদিয়া আফরিন এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন নিজ জেলা শহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগে।

সাদিয়াকে বাঁচাতে  কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সংগ্রহ শুরু করছেন তার সহপাঠীরা। লক্ষ্য একটাই যে করে হোক সহপাঠীকে আবার শিক্ষাঙ্গনে সুস্থ্য  অবস্থায় দেখতে চায় তাà¦