,

সদর দক্ষিণে ২৫ কেজি গাঁজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 19, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ২৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৮ নভেম্বর রাতে উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মোঃ সোলেমান দেওয়ানের ছেলে মোঃ রিপন দেওয়ান (৪৩) এবং লক্ষীপুর জেলার আব্দুল গণির ছেলে মোঃ সবুজ (২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে মুন্সিগঞ্জ, লক্ষীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।