,

কুবিতে ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2023
news-image

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে৷

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ মুজনবী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ৷

বুধবার (১ মার্চ) সংগঠনটির আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব জুবায়ের আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ ফাইজুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শাহজালাল, লোকপ্রশাসন বিভাগের তাসনিম রহমান হিনা এবং আইসিটি বিভাগের আকাশ হাসনাত৷ সাংগঠনিক সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের মোঃ আশরাফুল আলম বাধন, রসায়ন বিভাগের মীম রাদিয়া তুরিন ও আইন বিভাগের মাহবুবা মারিয়া৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মার্কেটিং বিভাগের পাবেল রানা, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শায়লা আক্তার মিতু, দপ্তর সম্পাদক পদে গণিত বিভাগের মাসুদ রাà