ইতালীর আনকোনা সিটি নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশী নাহিদ
ডেস্ক রিপোর্ট:
ইতালির আনকোনা কর্পোরেশন নির্বাচনকে ঘিরে শহরটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইতালির আলোচিত রাজনৈতিক দল ফাইভস্টার মুভমেন্টের মনোনয়ন পেয়ে প্রবাসী বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করেছেন নাজমুল আহমেদ নাহিদ। যে দলটির প্রধান জুসেপ্পে কন্তে করোনা কালে নাগরিকদের ব্যাপক প্রশংসা করেয়েছেন। আনকোনা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতকরা ৯০ ভাগ প্রবাসী বাংলাদেশী তাকে সমর্থন করেন। তবে যেহেতু ইতালীয় নাগরিকরাই আসন্ন সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যা খুবই কম যারা নাগরিকত্ব লাভ করেছেন। নাহিদের ইতিবাচক দিক হলো, তাকে ইতালীয়সহ বিভিন্ন দেশের যারা ইতালীয় নাগরিকত্ব পেয়েছেন তারা তাকে সমর্থন করেন ভালবাসেন এবং নির্বাচনে ভোট দেবেন বলে জানা গেছে।
গত রোববার আনকোনাতে অনুষ্ঠিত নাজমুল আহমেদ নাহিদের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন পার্লামেন্ট সদস্য জজ্র্ ফেদে এবং এই স
