দেবিদ্বার পৌর নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় উপজেলা চেয়ারম্যান কিশোর !
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারের পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞার পক্ষে এসে প্রচারণা করে গেলেন মুরাদনগরের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আহসানুল আলম সরকার কিশোর। প্রচারণার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে চরম সমালোচনা শুরু হয়।
সম্প্রতি দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় এসে চেয়ারম্যান কিশোর এ প্রচারণা চালান।
দেবিদ্বার পৌরসভা নির্বাচনে নৌকার প্রতিক পেয়েছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল সমর্থিত প্রভাষক শামীম। পরে দলের সাথে বিদ্রোহ করে আ’লীগের বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁঞা তেমনি একজন। তিনি ক্যারম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর দেবিদ্বারে এসে কাইয়ুম ভূইয়ার পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেন বলে স্থানীয় সূত্র জানায়।
এ ঘটনায় দেবিদ্বার ও মুরাদনগরজুড়ে সমালোচনার ঝড় চলছে। যিনি নৌকা প্রতিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন, যার পিতা জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ, সেই পিতার সন্তান হয়ে তিনি কিভাবে নৌকার বিপকà