,

অন্যের বুকিং বাতিল করে হাওরে গিয়ে সমালোচনা, জবাব দিলেন মাহি

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2023
news-image

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার অভিজ্ঞতা জানিয়েই গত রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি পোস্ট দিয়েছিলেন এই অভিনেত্রী।

ঘুরতে যাওয়ার আগে হাওরের কোনো বোট ফ্রি ছিল না। তবে মাহির আবদারে তার স্বামী রাকিব সরকার সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণকে বিষয়টি জানালে সুনামগঞ্জের এই নেতা বোটের ব্যবস্থা করেন। কিন্তু বোটটি অন্যদের বুকিং করা ছিল। যা ক্যানসেল করে মাহিদের জন্য ব্যবস্থা করা হয়।

গত শনিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাহির পোস্ট থেকে এমনটাই জানা যায়। সেই পোস্টে মাহি জানান, ‘কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সিদ্ধান্ত নেই। কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না। ২০ তারিখের আগে কোনো বোট ফ্রি নেই।

আমিও নাছোড়বান্দা, জামাইকে বলেছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে। জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। তিনি অন্যজনের বুকিং বাতিল করিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন। বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। ধন্যবাদ ফজলে রাব্বী স্মরণ ভাই। আপনি ছাড়া এই ট্রিপ বাতিল হয়ে যেত।’

অন্যের বুকিং ক্যানসেল করে বোট নিয়ে হাওরে ঘুরতে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন মাহি। এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী। à¦