কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নাগরিক ক্ষমতা বৃদ্ধি শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর কমিউনিটি মবিলাইজেশন এর আওতায় কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ এর অভিবাবক ও শিক্ষার্থীদের নিয়ে “তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে নাগরিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক ক্যাম্পেইন কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ সেপ্টেম্বর ) সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালীর সভাপতিত্বে ও প্রভাষক দিদারুল হক রিমন এর সঞ্চালনায় এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম।
সনাক সদস্য অধ্যাপক নাজমা আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতিকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি রোধ করা সম্ভব। তিনি সকলকে নিজ নিজ ক্ষেত্রে স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি দ্বিচারিতা না করার আহবান জানান।
সকল পর্যায়ে তথ্য অধিকার আইনের চর্চার জন্য নাগরিক সচেতনতায় টিআইবি’র উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, কুমিল্লা হাউজিং এà¦