,

আইপিএল খেলতে না পারায় হতাশ তাসকিন আহমেদ

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের বেশিরভাগ ক্রিকেটার এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের নাম লেখাতে উদগ্রীব হয়ে থাকে আর সেটি যদি হয় আইপিএল তাহলে সেই আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে কয়েকবার খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। বারবার সুযোগ পেয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে চুক্তি করতে পারেননি এই পেসার। একই কারণে এবার আইপিএল নিলামে নাম দিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নিয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিলেও আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তাসকিন আহমেদ।

আইপিএলে স্বাভাবিকভাবেই টাকার ঝনঝনানি থাকে যা যে কোনো খেলোয়াড়ের জন্যই আগ্রহের কেন্দ্রবিন্দু। তাসকিনের ক্ষেত্রেও আর্থিক দিকটা বিবেচনায় থাকবে অবশ্যই। আইপিএলে না খেলতে পারা প্রসঙ্গে তাসকিন জানান, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

বোর্ডের অনুমতিপত্র না দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

অনেকদিন থেকে ইনজুরিতে থাকা এই পেসার নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলেন। জানান তার ফেরার পরিকল্পনাও, ‘আল্লাহ্‌র রহমতে আগের চেয়ে ভালো। কাঁধে একটু সমস্যা হয়েছিল। এখন মাশাআল্লাহ্‌ আগের চ