দিবালা যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পেলেন না
২৯ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াডই থাকবে আর্জেন্টিনার। এরপর সেখান থেকে ছাটাই হবেন তিনজন। আর কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা যাবে ২৬ জনের দল নিয়ে। তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালা।
বিশ্বকাপ জেতা লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে। যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরণের ইনজুরিতে। তবে পাওলো দিবালার তেমন ইনজুরি সংশয় নেই। তারপরেও তাকে স্কোয়াডে না দেখে কিছুটা অবাকই হয়েছেন আলবিসেলস্তে ভক্তরা।
অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও আছে কোচ স্কালোনির হাতে। সাম্প্রতিক সময়ে নিজের দলেই জায়গা করে নিতে খানিক বেগ পেতে হচ্ছে তাকে। লিগে সবশেষ ম্যাচেই জেনোয়ার বিপক্ষে ৬৩ মিনিটে মাঠে নেমেছিলেন। তবে শেষ করতে পারেননি ম্যাচটাও। যদিও কোচ ডি রসির ভাষ্য ছিল, ট্যাক্টিকাল কারণেই উঠিয়ে নেয়া হয়েছিল দিবালাকে।
ফর্মহীনতাই কী বড় কারণ?
দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমায় এসেছিলেন দিবালা। ক্যারিয়ারে নিজেদের সেরা সময়টা তুরিনের বুড়িদের হয়েই পার করেছিলেন। তবে শেষ তিন বছরে নিজের পারফরম্যান্সে ভাটা দেখেছিলেন তিনি নিজেই। এরপরেই রোমায় এসেছিলেন হোসে মরিনিয়োর অধীনে।
প্রথম মৌসুমটা খুব একটা মন্দ যায়নি রোমা এবং দিবালার। তবে চলতি বছর নিজেদের চেনা ছন্দে ছিল না ইতালির রাজধানীর ক্লাবটি। মাঝপথে এসে কোচ মরিনিয়োকেও ছেঁটে ফেলে তারা। নতুন কোচ হন ইতালি এবং রোমারই আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রসি। তাতে দিবালা