অবরোধ সায়েন্সল্যাব মোড়, শাহবাগে জড়ো হচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা
দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিবেন।
অপরদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকাল তিনটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এবং ঢাকা কলেজের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের হাজির হতে দেখা যায়।
এখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হলভেদে ভাগ হয়ে শাহবাগ, চাঁনখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস ভবন, শিক্ষাভবন মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা, ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল à¦